মিরসরাইয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় জনগণের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠিত

May 26, 2026 - 19:47
 0  6
মিরসরাইয়ে পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে দুস্থ ও অসহায় জনগণের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান  অনুষ্ঠিত

মিরসরাই,চট্টগ্রাম প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে দুস্থ ও অসহায় জনগণকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬মে ২০২৬ রোজ মঙ্গলবার বড়তাকিয়া বাজার ইভা কমিউনিটি সেন্টারে উক্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা নুরুল কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১দলীয় ঐক্য জোট সর্মথিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংরক্ষিত নারী আসনের সম্মানিত সংসদ সদস্য মুহতারামা শামসুন্নাহার বেগম (এমপি). বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী (মহিলা বিভাগ) মিরসরাই উপজেলা সেক্রেটারী তানজিনা আক্তার লিপি,তালিমুল কোরআন বিভাগ সেক্রেটারী জোবাইদা আক্তার,মানবসম্পদ বিভাগ সেক্রেটারী জুবাইদা জবা,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নুরুল ইসলাম টিটু,মিরসরাই পৌরসভা আমীর মাওলানা শিহাব উদ্দিন,১২নং খৈয়াছড়া ইউনিয়ন আমীর হাফেজ একরামুল হক সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow