সাভার রামিশা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

May 25, 2026 - 15:21
 0  5
সাভার রামিশা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

খলিল ,সাভার রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা “এস এল এ হিউম্যান রাইটস অর্গানাইজেশন”। সোমবার সকাল ১১ টায় সাভার উপজেলা গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ জে এইচ রানা, সেক্রেটারি জেনারেল অনিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ নুরুল ইসলাম, পরিচালক ও কোষাধ্যক্ষ কাজী ফিরোজা আক্তার এবং পরিচালক মোঃ রায়হান আহমেদ। মানববন্ধনে বক্তারা বলেন, “রামিশার মতো নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করার ঘটনা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এ ধরনের নৃশংস অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন মর্মান্তিক ঘটনার শিকার না হয়।” বক্তারা আরও বলেন, মানবতা, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় এস এল এ হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবসময় সোচ্চার থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow