কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত
কয়রা(খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রাম থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগের সদস্যার।
গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাঁসিটানা বন টহল ফাঁড়ির সদস্যার এ কচ্ছপটি উদ্ধার করেন ।
খাঁশিটানা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান বলেন, একটি বিশ্বস্ত সুত্রে জনতে পারি আংটিহারা এলাকার লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। পরে এমন সংবাদের ভিত্তিতে খাঁশিটানা বন টহল ফাঁড়ির সদস্যা, ভিটিআরটি, ও সিপিজি সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে তার উজন মেপে তার শারেরীক অবস্থা পরীক্ষা করে সংরক্ষিত সুন্দরবনে অবমুক্ত করা করা হয়েছে ।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে কেউ যেন আতঙ্কিত না হয়ে বা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেন। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
What's Your Reaction?