সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা ---জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

May 17, 2026 - 19:34
 0  15
সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা ---জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা। এ জেলায় ৪৩টি ভূমি সেবা কেন্দ্র রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোঁড়ায় পৌছে দিতে ৭টি উপজেলা ভূমি অফিস, দুটি পৌরভূমি অফিস ও ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৬টি স্টল থাকবে। স্টলগুলোতে নাগরিকদের সরাসরি ভূমিসেবা দেওয়া হবে। এছাড়া ভূমিসেবা সম্পর্কিত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষনিক সমাধানও দেওয়া হবে।
তিনি আরও বলেন,‘ মেলার দ্বিতীয় দিনে সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন বিকেলে মেলায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান  সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, দৈনিক দৃষ্টিপাতের নিবার্হী সম্পাদক আবু তালেব মোল্যা, এখন টিভির আহসান রাজীব, কালবেলা ও স্টার নিউজের গাজী ফরহাদ, মানবজমিনের বিপ্লব হোসেন, দৈনিক বাংলার আবু সাইদ, ঢাকা টাইমস ও দ্য ডেইলি ক্যাম্পাসের হোসেন আলী, টাইমস টুডে ও বাংলাদেশ বুলেটিনের মিলন বিশ্বাস, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, দৈনিক ভোরের আকাশের আমিনুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।##

১৭.০৫.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow