১৮ লাখ টাকা নিয়ে উধাও ও প্রাণনাশের হুমকি’ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

May 16, 2026 - 19:10
 0  16
১৮ লাখ টাকা নিয়ে উধাও ও প্রাণনাশের হুমকি’ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

চিহ্নিত প্রতারক ও দালাল চক্রের মূল হোতা রমজান গং কর্তৃক প্রাণনাশের হুমকি ও বসতবাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার বিকালে শহরের সফি মিয়া বাজার সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী হ্যাপী ও সাহিদা আক্তার। 

ভুক্তভোগী হ্যাপী অভিযোগ করে বলেন, প্রায় ৯ মাস আগে শেয়ারে কাপড়ের দোকানের ব্যবসা করার কথা বলে তার দোকানের কর্মচারী রমজান তার কাছ থেকে ১৮ লাখ টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই নানা ধরনের প্রতারণা শুরু করে এবং ব্যবসার কোনো অগ্রগতি দেখায়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, গত শুক্রবার রাতে রমজান ও তার সহযোগী রকি সহ ২০ থেকে ২৫ জনের একটি দল শহরের আজাদ ডাক্তারের মোড় এলাকায় তাদের ভাড়া বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে টাকা ফেরত না দিয়েও টাকা ফেরত দেওয়া হয়েছে বলে মিথ্যা দাবি করা হয়।

হ্যাপী বলেন, আমি এখন প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। প্রতারক রমজানসহ জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

মেহেদী হাসান
জামালপুর। 
১৬-০৫-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow