বাসাইলে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে ‘ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবই দুর্নীতির মূল কারণ’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আল-আমিন।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জশিহাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ। বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন কে. বি. এন. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুজ্জামান মিয়া, কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপা তরফদার।
গ্রুপ পর্বে বিতার্কিকদের যুক্তি-পাল্টা যুক্তির তীব্র লড়াই আর প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হলো প্রতিযোগিতার প্রাথমিক ধাপ। বিতর্ক শেষে বিচারকমণ্ডলী প্রতিযোগিতার সেমিফাইনালের জন্য ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিত দলগুলো হলো– বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আইসড়া উচ্চ বিদ্যালয়, কে. বি. এন. উচ্চ বিদ্যালয়, লৌহজং উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতার পরবর্তী ধাপে এই চার শ্রেষ্ঠ দল শিরোপা জয়ের লক্ষ্যে একে অপরের মুখোমুখি হবে। বিতার্কিকদের এই জয়যাত্রা কেবল তাদের প্রতিষ্ঠানের জন্য গৌরব নয়, বরং তাদের মেধা ও বাগ্মিতারও এক অনন্য প্রতিফলন।
মোহাম্মদ নাসির মিয়া
বাসাইল, টাঙ্গাইল
২৯/০৪/২০২৬
০১৯২৬৮০৫৬০৫
What's Your Reaction?