পূজা চেরির পলিটিক্সের শিকার রাজ রিপা
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়। চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নায়িকার বাবাকে গত ১৮ এপ্রিল কারাগারে পাঠানো হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ খবর সামনে আসতেই শোবিজ পাড়ায় নানা চর্চা চলছে। এবারই প্রথম নয়, এর আগেও পূজার বাবা জেলে গিয়েছেন বলে জানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। পরিচালক ইকবালের বক্তব্যে উঠে আসে পূজা চেরির ছোটবেলার কষ্টের দিনগুলোর কথা।
এবার পূজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা রাজ রিপা। তিনি লিখেন, সালটা ২০১৮, জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমার মহরত দিয়ে পথ চলা শুরু, কেনো আমাকে নায়িকা হিসেবে মহরতের স্টেজে উঠালো? খেলা শুরু সেখান থেকেই। শুটিং সেটে নায়িকার পলিটিক্সের জ্বালায় আমার চোখের পানি শুকিয়ে যেতো। ২০১৯ সালে সিনেমা রিলিজের প্রথম দিন যে ব্যবহারটা নায়িকা আর নায়িকার মা আমার সাথে করছে সে কথা আর নাই বলি, মৃত ব্যক্তির উপর আর কোন অভিযোগ নাই তুলি। কিন্তু নায়িকা তুমি যা করেছিলে আমার সাথে, তা আমি কখনো ভুলি নাই, ভুলবো না।
সিনেমা থেকে রাজ রিপাকে বাদ দেওয়ার জন্য পরিচালককে ফোন করেছিলেন পূজা সে কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, যখন শুনেছে ‘মুক্তি’ সিনেমায় আমি চুক্তিবদ্ধ ঠিক তখন তুমি এবং তোমার মা আমার পরিচালকে ফোন কলে বলেছিলে কেনো এই রাজ রিপা মেয়েটাকে নায়িকা বানাচ্ছেন ভাইয়া, ওর পরিবার কোথায়, কোথাকার মেয়ে, কার মেয়ে, কোন লেভেলের তাকে নিয়ে সিনেমা বানালে সম্মানহানি হবে আপনার, এসব কথাও শুনতে হয়েছে আমার। আসলে ওই মূহূর্তে আমার পরিবার আমাকে একদম আলাদা করে দিয়েছে কারণ আমি কেনো মিডিয়ায় কাজ করছি তাই, হয়তো তোমার মতো আদর আল্লাদে না, পরিবার ছাড়া একা একা পরিশ্রম করে একটা জায়গায় এসেছি। যাই হোক আজকে জাতি জানা শুরু করছে তুমি কার মেয়ে, কে তোমার বাবা, কি করে সে? গরীব থেকে এত তাড়াতাড়ি বড়লোক হওয়ার রহস্যটা কি।
নিজের বংশ পরিচয় তুলে ধরে রাজ রিপা বলেন, আমি কোন বংশের মেয়ে বা আমার বাবা কোন সম্মানের জায়গায় দাঁড়িয়ে তার সন্তানদের বড় করছে এটা আর বোঝানোর প্রয়োজন নেই বলে মনে করছি। মোংলা পোর্টে ৪৭ বছর ধরে একটানা নিজেস্ব ব্যবসায় এক সম্মানি ব্যবসায়ী মো. শাহজান মুন্সীর মেয়ে আমি। আজ গর্ব করে বলতে পারব, আমার বাবা কে বা কি করে। আল্লাহর রহমতে কখনো অভাব চোখে দেখিনি। এসব নিয়ে অহংকার বা বড়াই কখনো করি নাই, কিন্তু আজ বলতে বাধ্য হলাম কারণ অপমানের জবাব দেওয়ার জন্য। বাকি কথাগুলো আর নাই বা বলি, আজকে খুব বলে দিতে মন চাইছে কিন্তু না তোমার বাবা টাকা আত্মসাৎ অপকর্মে কারাগারে বন্দি, তাই মুখ খুলে আর কষ্ট দিতে চাই না। একদিন সময় আসবে যেদিন ঠিক এই দিনটার মতো তোমার ভালো সেজে থাকা মুখোশ খুলে যাবে। আর একটা কথা, পলিটিক্স গিরি, হিংসা, অহংকার কমাও নয়তো এই দিনের আরেকটা দিন দেখতে হবে তোমার। মনে রেখো আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একজন ভালো শিল্পী হওয়ার আগে একজন ভালো মনের মানুষ হওয়া উচিত। আজ হয়তো বলতে পারো, আমার খারাপ সময় এসব কেনো? কারণ শিল্পী হয়ে শিল্পীর পাশে থাকবো কিন্তু অন্যায়ের পাশে নয়।
আরেক স্ট্যাটাসে নিজের বাবাকে নিয়ে গর্ব করে রাজ রিপা লিখেন, আমার পৃথিবী তুমি আব্বু। আজ পূজা চেরির বাবার অবস্থানে যদি তুমি থাকতে, তাহলে আমি স্বার্থপর না হয়ে এতক্ষণে বলতাম যে, আমি সিনেমা ইনভেস্টমেন্টের জন্য টাকাগুলো আত্মসাৎ করেছি আমার আব্বু না। এসব সব বলে আইন নিজের হাতে তুলে নিয়ে বাবাকে আর বাবার সম্মান বাঁচাতাম, আমার জীবন আর আমার সম্মান গোল্লায় যাক, আমার বাবা আগে। দরকার হলে সব দোষ আমি নিজের কাঁধে নিয়ে বলতাম যে, সুপার হিরো আব্বু আমার পাশে তুমি তো আছো, ভয় কিসের আমার। জন্মের পর থেকে এখন পর্যন্ত আব্বু আমার জীবনের বিপদ-আপদ তুমি সামাল দিয়েছো, তুমি যদি আব্বু কখনো খুনও করতে মিথ্যা প্রমাণ হলেও আমি তার দায়ভার নিয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত থাকবো। কারণ তোমার কারণেই এই জগত জীবনের আলো দেখছি। তোমায় অস্বীকার করি কিভাবে? আর যাই হোক আল্লাহ যেনো এমন খারাপ দিন না দেখায়।
তবে পূজাকে নিয়ে রাজ রিপা যে স্ট্যাটাস দিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি পূজা চেরি।
What's Your Reaction?