সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট থেকে দুই পিস স্বর্নের বারসহ এক নারী চোরাকারবারী আটক

Apr 24, 2026 - 19:39
 0  11
সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট থেকে দুই পিস স্বর্নের বারসহ এক নারী চোরাকারবারী আটক

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকা থেকে দুই পিস স্বর্নের বারসহ এক নারী চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে শহরের খুলনা মোড় হতে ইজিবাইক যোগে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকার দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯৬.৪০ গ্রাম। যার বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। আটক নারী চোরাকারবারীর নাম মোছাঃ শিউলী আক্তার (২৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা তালতলা গ্রামের মোহাম্মদ জুবায়ের এর স্ত্রী। বিজিবি জানায়, ইজিবাইক যোগে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিক দল বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই পিস স্বর্ণের বারসহ ওই নারী চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯৬.৪০ গ্রাম। যার বাজার মুল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।## ২৪.০৪.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow