জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব খোন্দকার মাশুক, প্রশাসক,মাদারীপুর জেলা পরিষদ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা পরিষদের সেবা প্রত্যেক উপজেলার জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক। কালকিনি, ডাসার, রাজৈর ও শিবচর উপজেলার মানুষকে টাকা ও সময় ব্যায় করে জেলা পরিষদ অফিসে গিয়ে তাদের সমস্যার কথা বলতে হবে না। আমি নিয়মিত পাঁচ উপজেলায় গিয়ে তাদের সমস্যার কথা শুনবো এবং সমাধান দেওয়ার চেষ্ঠা করবো ইনশাআল্লাহ।
আজ বুধবার বিকেলে কালকিনি উপজেলার জনগনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
এ সময় বিএনপির বিভিন্ন সারির নেতা কর্মী ও মাদারীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অলোচনা করেন।
What's Your Reaction?