এসএম সংগঠনের সভাপতি সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের মায়ের মৃত্যু,
মাদারীপুর প্রতিনিধি শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিঙ্গাপুর প্রবাসীফিরোজ মাহমুদ বুলু বেপারীর মমতাময়ী মা ফাতেমা বেগম ( ৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা উত্তরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মরহুমার নামাজে জানাজা রাতেই নিজ বাড়ী মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার শিকারমঙ্গল গ্রামে অনুষ্ঠিত হয়। মরহুমার নামাজে জানাজায় উপজেলার কয়েক হাজার ধর্ম প্রান মুসুল্লি অংশ গ্রহন করেন। তাঁর মৃত্যুতে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন শোক জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের মাধ্যমে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিজ অর্থায়নে পাকা মসজিদ নির্মাণসহ মাদরাসা ও এতিম খানায় বিভিন্নপ্রকার সহায়তা করে থাকেন।
What's Your Reaction?