কিশোরগঞ্জ মডেল থানার ওসি র রাএিকালীন বিশেষ টহল অভিযান
কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া (শুক্রবার) ০৬ মার্চ ২০২৬ তারাবীহ নামাজ শেষে কিশোরগঞ্জ শহরের অনিরাপদ স্হান সমূহ চিন্হিত করে বিশেষ টহল অভিযান পরিচালনা করেন।
রাত দশটার পর ওয়াকওয়ে এবং ফুটওভার ব্রিজ নরসুন্দার পাড়ে এবং গুরুদয়াল কলেজ বোর্ডিং সংলগ্ন পার্কে অপ্রাপ্ত বয়সী তরুণদের উপস্হিতি হ্রাস করতে, ছিনতাইকারী সন্দেহভাজনদের ঘুরাঘুরি, চা ষ্টল ১০ টায় বন্ধ করা ও অনৈতিক জনসমাগম বন্ধ করতে আকষ্মিক ভাবে এ ঝটিকা টহল পরিচালনা করেন। ৮ সদস্য বিশিষ্ট পুলিশ সদস্যদের ছোটদলে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে লাঠি হাতে নিয়ে পায়ে হেঁটে অলিগলি পর্যবেক্ষণ এর ফলে তাৎক্ষনিক কিছুটা হলেও স্বস্তি বোধ করেছেন সচেতন নাগরিক সমাজ। এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া চ্যানেলে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন - আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জন নিরপওা বৃদ্ধি তে রাস্তায় মাদকসেবী সহ ছিনতাইকারী, কিশোর গ্যাং দের ছএভংগ করা ও জনচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সুপার কিশোরগঞ্জ এর নির্দেশনায় ঈদোওর এ কর্মসূচি অব্যাহত থাকবে। তারপরও এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে মডেল থানা পুলিশের চৌকস দল তাৎক্ষনিক সাড়া দিতে বদ্ধপরিকর।
What's Your Reaction?