মাদক ব্যাবসা না ছাড়লে ছবি সহ সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে এটি মাদক ব্যবসায়ীর বাড়ি, খোকন তালুকদার এমপি মাদারীপুর-৩

Feb 23, 2026 - 22:19
 0  9
মাদক ব্যাবসা না ছাড়লে ছবি সহ সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে এটি মাদক ব্যবসায়ীর বাড়ি, খোকন তালুকদার এমপি মাদারীপুর-৩

ম.ম. হারুন অর রশিদ,মাদারীপুর মাদারীপুরকে মাদক মুক্ত রাখতে মাদারীপুর-৩ আসনের নবাগত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, মাদক ব্যাবসায়িদের হুশিয়ারি দিয়ে বলেছেন, মাদক ব্যাবসা না ছাড়লে মাদক ব্যাবসায়ির ছবি সহ মাদক ব্যাবসায়ির বাড়িতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে এটি মাদক ব্যবসায়ীর বাড়ি। আজ সোমবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক ব্যাবসায়িদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন, কালকিনি থানার ওসি জহুরুল ইসলাম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow