মেলান্দহে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল 

Feb 22, 2026 - 13:12
 0  9
মেলান্দহে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল 

 জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯নং ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং বাজারের কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

খবর পেয়ে গত (শনিবার) ২১ ফেব্রুয়ারী  জামালপুর -৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল দ্রুত  ঘটনাস্থল পরিদর্শন করেন।

 তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার খোঁজখবর নেন এবং  সংসদ সদস্য মহোদয় 
তার পক্ষ থেকে জরুরি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত ৮ জন দোকান মালিকের প্রত্যেককে নগদ  হাজার টাকা  প্রদান করা হয়। 

এ সময় বেলতৈল বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু,উপজেলা বিএনপির সহসভাপতি ও ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সহসভাপতি ও ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু,মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা ইতালি প্রবাসী সৈয়দ হাফিজুল্লাহ বিজয়সহ বাজারের ব্যবসায়ীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি বিধি অনুযায়ী আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত সহায়তা পাওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় আরও আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow