পৌর তাঁতিদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কলোস্টার মোড়ে পৌর তাঁতিদলের উদ্যোগে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর তাঁতিদল নেতা সাজ্জাদ হোসেন লালটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জনপ্রিয় নেতা আলহাজ্ব আব্দুর রউফ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল আলম বাবু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতিদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মহাসিন আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু এবং ছাত্রনেতা অ্যাডভোকেট আরিফুর রহমান আলো।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানিয়া সুলতানা, কামরুল ইসলাম, নাহিদ হাসান রিপু, ছাত্রনেতা শাহীন, আব্দুস সালাম, জাহিদুল ইসলাম, ইউনুস আলী, রেজাউল ইসলাম, আরিফুল ইসলাম, উজ্জ্বল, আব্দুস সাত্তার, আসাদুজ্জামান বাবু, সাব্বিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাইফুল্লাহ আল-কাফি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক এসএম সাহেব আলী এবং পৌর তাঁতিদলের সদস্য সচিব নাজমুল হুদা।
What's Your Reaction?