কিশোরগঞ্জে ভারী শৈত্য প্রবাহের মাঝেও নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দিচ্ছেন বাউবি

Jan 3, 2026 - 18:36
 0  23
কিশোরগঞ্জে ভারী শৈত্য প্রবাহের  মাঝেও নিরবিচ্ছিন্ন  ভাবে  সেবা দিচ্ছেন বাউবি

কিশোরগঞ্জ প্রতিনিধি। চারদিন যাবত উপুর্যুপরি ভারী শৈত্য প্রবাহে ঘরমুখো মানুষের নিরবতায় শহর ফাঁকা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এরমাঝেও একটি কার্যালয়ে লোকজনের ভিড় আশ্চর্য হওয়ার মতই।

২ জানুয়ারী ২০২৬ সকাল ১১ টায় কিশোরগঞ্জ জেলা সদরের নগুয়া এলাকায় কথা হয় এ দপ্তরের যুগ্ন পরিচালক মোঃ হাবিবুর রহমানের সাথে। বেশ ক' জন শিক্ষার্থী কে জবুথবু অবস্হায় অএ কার্যালয়ে পাওয়া যায়। জানাগেছে কিশোরগঞ্জ জেলায় এ দপ্তরটি চারটি প্রোগ্রাম পরিচালনা করে যাচ্ছে। পাঠ বিরতি প্রাপ্ত বা ঝরে যাওয়া শিক্ষার্থীরা দূরশিক্ষণ পদ্বতিতে নিম্ন মাধ্যমিক পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা পাঠ গ্রহন নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।

পাঠ পদ্ধতি টি স্বল্প কালীণ ক্লাশ ও নাম মাএ মূল্যে শিক্ষা গ্রহনের অপূর্ব সুযোগ মনে করছেন শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow