কিশোরগঞ্জ শহরে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ০৪ লক্ষ টাকা জরিমানা

Nov 8, 2025 - 23:44
 0  48
কিশোরগঞ্জ শহরে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ০৪ লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি: ০৮ নভেম্বর ২০২৫ খ্রি.কিশোরগঞ্জে সামারি ট্রায়াল কোর্ট পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন আরিফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত । বিজ্ঞ আদলত কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার আলমগীর সিটিতে অবস্থিত আলিফ আইসবার কারখানাকে অনিবন্ধিত অবস্থায় আইসক্রিম, শিশু খাদ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ভেজাল শিশু খাদ্য জব্দ ও ধ্বংস করা হয়। বিসিক শিল্প নগরী তে অবস্থিত আর এস ফুড প্রোডাক্টস কে যথাযথ লেবেলিং না থাকা ও অন্যান্য অপরাধে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। একরামপুর এলাকার হক সুইটস কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইনের অন্যান্য ধারা লঙ্ঘনের দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow