বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম সাংবাদিক কন্যা অহনা পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদনঃ চট্টগ্রাম মিরসরাই উপজেলার জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয় থেকে আজ প্রকাশিত বার্ষিক পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে সাংবাদিক কন্যা অহনা পাটোয়ারী। তিনি ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে ১০ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। অহনা পাটোয়ারীর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকা এবং প্রাইভেট টিউটরদের অবদান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এ সময় অহনার পরিবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাইভেট টিউটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
What's Your Reaction?