সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জাকিউল ইসলাম খান টিপুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Dec 23, 2025 - 19:27
 0  26
সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জাকিউল ইসলাম খান টিপুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জামালপুরের স্বনামধন্য কিবোর্ড প্লেয়ার ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ জাকিউল ইসলাম খান টিপুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাদ মাগরিব শহরের বাজনা স্টুডিও প্রাঙ্গণে এ আয়োজন করে টিপুর প্রতিষ্ঠিত ব্রম্মপুত্র ব্যান্ড।

দোয়া মাহফিলে জাকিউল ইসলাম খান টিপুর  পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুমিন মুসলমানগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুম টিপুর কর্মময় জীবন, সঙ্গীতাঙ্গনে তার অবদান এবং মানবিক গুণাবলি স্মরণ করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, জাকিউল ইসলাম খান টিপু শুধু একজন দক্ষ কিবোর্ড প্লেয়ারই নন, তিনি ছিলেন নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা।

এসময় ব্রম্মপুত্র ব্যান্ডের সদস্যরা আবেগঘন কণ্ঠে বলেন, টিপু'র রেখে যাওয়া স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই তারা এগিয়ে যেতে চান। ব্রম্মপুত্র ব্যান্ড ও এর সদস্যদের মাধ্যমেই টিপু যুগ যুগ ধরে বেঁচে থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, এমন দোয়া ও স্মরণ আয়োজন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হওয়া উচিত, যাতে টিপু'র স্বপ্ন ও সৃষ্টিশীলতার ধারাবাহিকতা অব্যাহত থাকে।

দোয়া মাহফিল শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। 

মেহেদী হাসান 
জামালপুর।
২৩-১২-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow