স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর

Dec 17, 2025 - 22:28
 0  41
স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সাতক্ষীরা শহর ছাত্রদল আয়োজনে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পাকে এ কর্মসুচি পালিত হয়। শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সদর থানা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন প্রমুখ। এসময় শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তার জন্য আজও তারা জাতির কাছে ক্ষমা চায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই ইতিহাসের দায় এড়ানোর সুযোগ নেই। এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা স্বাধীনতাবিরোধী সকল শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেন।## ১৭.১২.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow