‘সে আসছে না, সে উঠছে’, নাম ঘোষণায় রহস্য তৈরি করল ‘মার্বেল’

Dec 17, 2025 - 17:45
 0  30
‘সে আসছে না, সে উঠছে’, নাম ঘোষণায় রহস্য তৈরি করল ‘মার্বেল’

বিজয় দিবস উপলক্ষে নতুন একটি চলচ্চিত্রের নাম ঘোষণা করলেন নির্মাতা অনিক বিশ্বাস। সিনেমাটির নাম ‘মার্বেল’। টাইটেল পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক ও চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে সিনেমাটি নিয়ে।

সিলভার স্ক্রিন ক্রিয়েশন্সের প্রযোজনায় এই সিনেমাটি খুব শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলমান।

‘মার্বেল’ সিনেমাটিতে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় একাধিক অভিনেতা ও অভিনেত্রী। তবে আপাতত কারা কারা অভিনয় করছেন, সে বিষয়ে কোনো নাম প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দর্শকদের জন্য এই চমকটি এখনই ভেঙে দেওয়া হচ্ছে না; সময়মতো আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই জানানো হবে বিস্তারিত।

টাইটেল পোস্টারের গাঢ় আবহ ও রহস্যময় উপস্থাপনায় ধারণা করা হচ্ছে, ‘মার্বেল’ হতে যাচ্ছে সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত একটি ভিন্নধর্মী চলচ্চিত্র।

নির্মাতা অনিক বিশ্বাস জানান, গল্প, চরিত্র ও উপস্থাপনায় দর্শককে নতুন অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য। শিগগিরই সিনেমাটির অভিনয়শিল্পী, গল্পের ধরণ ও মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত জানাবো, আপাতত সবকিছু চমক হিসেবেই রাখতে চাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow