জামালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রিক্সা ভ্যান ও অটো চালক দলের দোয়া মাহফিল

Dec 5, 2025 - 19:18
 0  24
জামালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রিক্সা ভ্যান ও অটো চালক দলের দোয়া মাহফিল

জামালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রিক্সা ভ্যান ও অটো চালক দলের দোয়া মাহফিল জামালপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল জামালপুর জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল জামালপুর জেলা শাখার সভাপতি শাহীনুর ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুবেল মিয়া। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল জামালপুর জেলা শাখার সহ-সভাপতি ইয়াসীন আলী, মো. জহুরুল ইসলাম, নূর মোহাম্মদ সেলিম, নূর ইসলাম মিঠুন, আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন,কোষাধ্যক্ষ আব্দুল জলিল সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। দোয়া ও মিলাদ পরিচালনা করেন পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদের মহিইউস সুন্নাহ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার নূরানী শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম রাসেল। আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের লাখো নেতাকর্মীর প্রত্যাশা। তার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল নেতাকর্মীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মেহেদী হাসান জামালপুর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow