মাদারীপুরের কালকিনিতে সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন

Nov 30, 2025 - 14:41
 0  26
মাদারীপুরের কালকিনিতে সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি. 
মাদারীপুরের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবিতে সাব ডিলাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ রবিবার সকালে কালকিনি উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে
কালকিনি ও ডাসার উপজেলার 
  খুচরা সার ব্যবসায়ী অংশ নেয়। পরে ব্যবসায়ীরা তাদের দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি জালাল মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হাওলাদার, সহ-সভাপতি শামসুল হক সহ অন্যান্যরা। বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদন টি.ও লাইসেন্স দেওয়া হয়। এতে গ্রামের কৃষকরা সহজে সার ক্রয়ের সুবিধা পেতেন। একচেটিয়া সার ব্যবসায়ীদের সুবিধা বন্ধ হয়ে কৃষকরা লাভবান হতো। কিন্তু ২০২৬ সালের মার্চ মাস থেকে এ সুবিধা স্থগিতের নির্দেশনা জারি হয়েছে। এই নির্দেশনার ফলে কৃষকদের পাশাপাশি খুচরা সার ব্যবসায়ী ও ডিলাররা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০০৯ সালের এ নীতিমালা বহাল রাখার দাবিতে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow