পীরগঞ্জে মুদির দোকানে আগুন পুড়ে ছাই মালামাল

Nov 29, 2025 - 23:32
 0  27
পীরগঞ্জে মুদির দোকানে আগুন পুড়ে ছাই মালামাল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও), প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় দৌলতপুর ইউনিয়ন ব্রাক অফিসের সামনে একটি মুদির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানটিকে গ্রাস করে, দোকানের ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক। স্থানীয় সূত্র জানিয়েছে, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের সব মালামাল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানি কবির জানান, “এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। সবকিছু পুড়ে গেছে। আমার বাবা মারা গেছে অনেক আগে এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।” ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত দোকানদারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সেই সাথেব সংশ্লিষ্ট দপ্তরের কাছেও জরুরি সহায়তার আবেদন জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow