কালিগঞ্জের রতনপুর ইউনিয়নে মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা ও শোডাউন এবং পথসভা অনুষ্ঠিত

Nov 29, 2025 - 23:29
 0  25
কালিগঞ্জের  রতনপুর  ইউনিয়নে মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা ও শোডাউন এবং পথসভা অনুষ্ঠিত

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা ঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রতনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা ও শোডাউন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪ টা হতে শুরু করে রতনপুরের বিভিন্ন রাস্তায় শোডাউন ও বিভিন্ন বাজারে নির্বাচনী পথসভা এবং মতবিনিময় করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ ও আশাশুনি) আসনের বাংলাদেশ জামায়াতের ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। রতনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: আফতাবুজ্জামান সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ ও আশাশুনি) আসনের বাংলাদেশ জামায়াতের ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক ও কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক,কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow