কিশোরগন্জে নবাগত জেলা প্রশাসক এর সংগে যুবশক্তির নেতৃবৃন্দের সাক্ষাৎ
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় যুবশক্তির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক যুবায়ের আলম। ১৮ নভেম্বর ( মংগলবার) সকালে জেলা প্রশাসক এর কার্যালয়ে সাক্ষাৎকালে মাহফুজুর রহমান শহরের বিভিন্ন সমস্যা নিয়ে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। কিশোরগঞ্জ শহরের চলমান বিভিন্ন সমস্যার মধ্যে বিশেষ করে রেলওয়ে স্টেশন এলাকা থেকে একরামপুর মোড়, পুরান থানা, গৌরঙ্গ বাজার, কালীবাড়ী মোড়, কাচারী বাজার ও জেলা কালেক্টরেট পর্যন্ত তীব্র যানজটের বিষয়ে নাগরিক সমস্যা উল্লেখ করেন। অটোরিকশা, মিশুক ও সিএনজির অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এসব এলাকায় মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে স্কুল–কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, শিশু–কিশোর, প্রবীণ এবং চিকিৎসাসেবার জন্য হাসপাতালে যাতায়াতকারী রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তিনি আরও অনুরোধ জানান যাতে শহরে লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহনের প্রবেশ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় রাখা হয়। জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্লা কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনভোগান্তি নিরসনে রাজনৈতিক ব্যক্তি, নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এসময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ জোনায়েদ হোসেন জুয়েলের নেতৃত্বে একটি সাংবাদিক প্রতিনিধি দল জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
What's Your Reaction?