সাতক্ষীরায় প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতারের যোগদান

Nov 18, 2025 - 10:18
 0  47
সাতক্ষীরায় প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতারের যোগদান

মো কামাল উদ্দিন সাতক্ষীরা ঃ জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে  আফরোজা আখতার (সোমবার) রাতে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে  যোগদানের উদ্দেশ্যে সাতক্ষীরায় পৌঁছেছে । সাতক্ষীরা জেলা প্রশাসক হওয়ার পূর্বে তিনি পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার রাতে নবাগত জেলা প্রশাসক  আফরোজা আখতার সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস,এনডিসি সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

যোগদানের পর জেলা প্রশাসক আফরোজা আখতার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আগামীকাল মঙ্গলবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow