আগৈলঝাড়ায় পদক্ষেপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সৈকত বাড়ৈ :
তারুণ্যের উৎসব "২০২৫" উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় ও পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ২৩ অক্টোবর ২০২৫ বুধবার উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে “সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় ফ্রি এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন—
ডা. মিরন হালদার — এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),( উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আগৈলঝাড়া, বরিশাল)
এবংএইচ এম তানভীর আলম (মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার ফজলুল করিম তালুকদার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া,
অনুষ্ঠানটি পরিচালনা করেন—
সমৃদ্ধি কর্মসূচির মোঃ বেল্লাল গাজী (কো-অর্ডিনেটর) মোঃ আব্দুর রহিম খলিফা (সহকারী কো-অর্ডিনেটর) এবং ইসরাত জাহান (স্বাস্থ্য কর্মকর্তা)।
স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠা এ মেডিকেল ক্যাম্পে সারাদিনে বিভিন্ন বয়সী দুই শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের মাঝে বিভিন্ন সাধারণ রোগের তাৎক্ষণিক চিকিৎসা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা একজন বলেন—
“এতো দূর হাসপাতালে যেতে হয়। আজ গ্রামের মধ্যেই ডাক্তার পেলাম, এটা আমাদের জন্য অনেক সুবিধা।”
আরেকজন জানান—
“ওষুধ কিনতে গেলে অনেক খরচ। কিন্তু এখানে বিনামূল্যে পেলাম—আমরা পদক্ষেপের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞ।”
আয়োজক সূত্রে জানা গেছে, এ ধরনের জনউপকারমূলক স্বাস্থ্য কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামীণ জনপদের স্বল্পস্বচ্ছল মানুষ সহজে মানসম্মত চিকিৎসা সেবা পায়।
What's Your Reaction?