প্রিয়ার চিবুকের তিল:-আনজানা ডালিয়া
প্রিয়ার চিবুকের তিল দেখতে দু'ঘন্টা দাড়িয়ে থাকা কলেজের সামনে,
টোল পরা গালে হাসি তো ছিলো চাঁদ হাতে নেয়া,
হাত ধরা তো ছিলো বুকের কাঁপন
বিশুদ্ধ প্রেম ছিলো নব্বই দশকে।
তারপর বিশুদ্ধ প্রেমে লেগেছে খরা
এখনকার প্রেম শুধুই মাখামাখি
তারপর কেউ কাউকে চিনেনা
এযুগের তরুনরা বোঝেনা প্রণয়ের স্বাদ
শরীরের ভাবনা ছাড়া সবই তাদের কাছে বিস্বাদ।
What's Your Reaction?