জামালপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

Oct 28, 2025 - 01:53
 0  45
জামালপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) বিকালে শহরের শফি মিয়া বাজার সংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ্ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সফল সভাপতি ও জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃশফিকুল ইসলাম শফিক ও সদস্য মোঃ ইমরান কাউসার। এ সময় জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, বিএনপি জনগণের কল্যাণের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। তাই আমরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে বিএনপির প্রতি মমত্ববোধে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করে তারেক রহমানকে জামালপুর জেলার প্রতিটি আসন উপহার দেব ইনশাল্লাহ। পরে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে যুবদলের নেতাকর্মীরা জেলা যুব দলের সদস্য সচিব জনাব সোহেল রানা খান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালীতে অংশগ্রহণ করেন। র‍্যালীটি ফুলবাড়িয়া ঈদগাহ্ মাঠ থেকে বের হয়ে তা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় গিয়ে শেষ হয়। মেহেদী হাসান জামালপুর। ২৭-১০-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow