লালমোহন হাসপাতালে কর্মচারীদের রুমে তালা, ক্যাশিয়ার জসিমের দৌরাত্ম্যে ক্ষোভ

Sep 25, 2025 - 18:55
 0  48
লালমোহন হাসপাতালে কর্মচারীদের রুমে তালা, ক্যাশিয়ার জসিমের দৌরাত্ম্যে ক্ষোভ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মচারীদের রুমে বারবার তালা দেওয়ার ঘটনায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, হাসপাতালের ক্যাশিয়ার জসিম উদ্দিন নিয়মিতভাবে কর্মচারীদের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন এবং কর্তৃত্ব বিস্তারের চেষ্টা করছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, অফিস সহকারী মিজান আউটসোর্সিং ভিত্তিতে কর্মরত। তিনি সাবেক প্রধান সহকারী নুরুজ্জামানের সময়ে থেকেই ঐ রুমে বসে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু হঠাৎ করেই ক্যাশিয়ার জসিম উদ্দিন সেই রুমে তালা মেরে বসার পরিবেশ নষ্ট করে দেন। এখন আবার একই রুমে মিজান বসলে পুনরায় তালা মেরে হয়রানি করা হচ্ছে।

প্রশ্ন উঠছে— একজন কর্মচারী হয়ে আরেকজনের কর্মস্থলে তালা মারা কতটা যৌক্তিক? সরকারি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর রুমে বারবার তালা দিয়ে কাজের পরিবেশ নষ্ট করা সরাসরি প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া আর কিছুই নয়।

কর্মচারীদের অভিযোগ, ক্যাশিয়ার জসিম দীর্ঘদিন ধরে এ ধরনের দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছেন। কখনো স্টাফদের রুমে তালা মারছেন, আবার কখনো অযাচিত হস্তক্ষেপ করে কর্মপরিবেশকে অস্থিতিশীল করছেন। এতে সাধারণ কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে সচেতন মহল মনে করছে, সরকারি হাসপাতালের ভেতরে একজন ক্যাশিয়ারের এ ধরনের আচরণ প্রশাসনিক শৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তারা বলছেন, বিষয়টি কর্তৃপক্ষের জরুরি তদন্তের দাবি রাখে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে স্বাস্থ্যসেবার পরিবেশ ভেঙে পড়বে।

কর্তৃপক্ষের প্রতি জোর দাবি— জসিম ক্যাশিয়ারের দৌরাত্ম্য কোথায় গিয়ে ঠেকেছে তা খতিয়ে দেখা হোক এবং দ্রুত শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow