সাতক্ষীরার আশাশুনির হতদরিদ্র কৃষক জাহাঙ্গীরকে বাঁচাতে সাহায্যের আকুতি

Sep 5, 2025 - 15:59
 0  50
সাতক্ষীরার আশাশুনির হতদরিদ্র কৃষক জাহাঙ্গীরকে বাঁচাতে সাহায্যের আকুতি

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রমের হতদরিদ্র কৃষক জাহাঙ্গীর গাজী (৩৬) কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে মানবেতর জীবন যাপন করছেন। জেলার কৃতিত্বপূর্ণ হিসেবে স্বীকৃতি পাওয়া এই কৃষক চলতি বছরের গত জানুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। খুলনার আবু নাসের হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির জানান, তার নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে। এরপর অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল ও পরে ঢাকার সিকেডি কার্ডিওলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসায় ১২ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসকরা তার কিডনি ট্রান্সফার করার পরামর্শ দিলে তার স্ত্রী রুপা বেগম তার নিজের একটি কিডনি প্রদানে সম্মত হয়েছেন। এখন প্রয়োজন তার ৭ লক্ষ টাকা। এজন্য তার এক বন্ধু ইতিমধ্যে ৩ লক্ষ টাকা তাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাকী ৪ লক্ষ টাকা জোগাড় হলে ১০/১২ দিন পর তার কিডনি ট্রান্সফারের উদ্যোগ নেওয়া হবে বলে তার স্বজনরা জানান। আর এই ৪ লক্ষ টাকার জন্য জাহাঙ্গীর ও জাহাঙ্গীরের পরিবার সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে জাহাঙ্গীরের স্ত্রী রুপা খাতুনের সাথে ০১৩১৫-৯৫৭৮৮১ (বিকাশ) ও নগদ (০১৬৪৪-৫৩১৬৪৭) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ০৪.০৯.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow