বাঁচতে সাহায্য চান অসহায় নুর আমিন
কুড়িগ্রাম জেলা: নুর আমিন, বয়স মাত্র ৫০ বছর। কিছুদিন আগেও তিনি ছিলেন সুস্থ ও স্বাভাবিক একজন মানুষ, পরিবারের একমাত্র ভরসা। কিন্তু হঠাৎ করেই তিনি আক্রান্ত হন মারাত্মক অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে। এর জটিলতা হিসেবে শরীরে তৈরি হয়েছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, সঙ্গে দেখা দিয়েছে কিডনির গুরুতর সমস্যা (AKI) এবং শ্বাসকষ্টজনিত জটিলতা (ARDS)। নুর আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফড়া গ্রামের ফকির পাড়ার বাসিন্দা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানান, তার জরুরি অপারেশন প্রয়োজন, যার জন্য লাগবে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা।কিন্তু অর্থ সংকটে থাকায় ফিরে আসতে হয়েছে বাড়িতে। এরই মধ্যে নূর আমিনকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিলো। প্রতিদিনের চিকিৎসা, অক্সিজেন সাপোর্ট, নানারকম পরীক্ষা ও ব্যয়বহুল ওষুধের পেছনে পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে আর সম্ভব নয়। নূরুল আমিনের স্বজনরা ভেঙে পড়লেও হাল ছাড়েননি। তারা বিশ্বাস করেন— মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই সমাজের সকল দয়ালু, হৃদয়বান ও মানবপ্রেমী মানুষের কাছে তারা সাহায্যের আবেদন জানিয়েছেন। আপনার সামান্য সহযোগিতাই নূরুল আমিনের জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে। একজন পিতা, একজন স্বামী, একজন প্রিয় মানুষ হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন শুধুমাত্র আপনার সহায়তায়। নুর আমিন কে সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করুন 01857573095 (বিকাশ)।
What's Your Reaction?