শিবগঞ্জের মাঝিহট্টে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত
শিবগঞ্জ প্রতিনিধি :আমানউল্লাহ আমান
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ডের দামগড়া স্কুল মাঠে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান ও আনোয়ারুল ইসলাম মুকুল, দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল রাহী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ধলু, ইউনিয়ন বিএনপি নেতা রানা মেম্বার, সাইফুল, মানিক মেম্বার, যুবদল নেতা হাসান ও এনামুল, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সরদার, পারভেজ, মমিন এবং ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, জয়নাল, রাব্বি হাসান, রনি, সিয়ামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মধ্য দিয়ে তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে। তারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
What's Your Reaction?