মীরসরাইয়ে ওয়েভ সোসাইটি ফর রুবাল পিপল এর উদ্যোগে মেধাবী ,অস্বচছল শিক্ষার্থীদের মাসিক শিক্ষা বৃত্তি বিতরন

Aug 10, 2025 - 19:34
 0  79
মীরসরাইয়ে ওয়েভ সোসাইটি ফর রুবাল পিপল এর উদ্যোগে মেধাবী ,অস্বচছল শিক্ষার্থীদের মাসিক শিক্ষা বৃত্তি বিতরন

কমল পাটোয়ারি,মীরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় ওয়েভ সোসাইটি ফর রুবাল পিপল এর উদ্যোগে  মেধাবী এবং  অস্বচছল শিক্ষার্থীদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।১০ আগস্ট রবিবার সকাল ১১টায় তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন রুমে মাসিক শিক্ষা বৃত্তি বিতরন করা হয়। সংগঠনের নানা সেবামূলক কার্যক্রমের এটি অন্যতম।অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক জনাব হারুন রশীদ,তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মোঃ মফিজুর রহমান।


ওয়েভ সোসাইটি ফর রুবাল পিপল এর প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক জনাব  দিদারুল আলম শামীম বলেন আমাদের সংগঠন একটি সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান অর্থের অভাবে একজন মেধা ঝরে পড়বে তা মেনে নেওয়া যায় না।আত্ন উপলব্দি থেকে আমরা এই জাতীয় উদ্যোগ গ্রহন করেছি।আমরা যাকে বৃত্তি দেব তার শেষ পর্যন্ত দেখতে চাই।আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়ায় বৃত্তির সংখ্যা বৃদ্ধি সহ এই ধারা ভবিষ্যতে ও অব্যাহত রাখতে চাই।আরো বক্তব্য প্রদান করেন তরুণ সংগঠক জনাব এম এ হানিফ মিঝি।এই সময় উপস্থিত ছিলেন,মাওলানা মফিজুর রহমান, সমাজ কর্মী আকরাম আলমগীর,মোঃ হারুন ও মাদ্রাসার শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ।পরে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর  শিক্ষার্থী মোঃ তৌফিকুল ইসলাম ও উসমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার  শিক্ষার্থী মোঃ ইমাম হাছানকে নয় হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 


অনুষ্ঠানে আগত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ ওয়েভ সোসাইটি ফর রুবাল পিপল  এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক,  অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow