বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
মিরসরাই প্রতিনিধিঃ
বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ অনার্স শেষ বর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা জুন) সকালে কলেজ অডিটরিয়ামে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বারইয়ার হাট কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও বারইয়ারহাট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল আলম মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য কামরান সরোয়ার্দী, জসিম উদ্দিন ভেন্ডার, মঞ্জুর কাদের , কলেজ ছাত্রদলের আহ্বায়ক খন্দকার শরিফুল ইসলাম বাদশা, বিদায়ী শিক্ষার্থী ও কলেজের শিক্ষকবৃন্দ।
What's Your Reaction?