মিরসরাইয়ে বাসদের বিক্ষোভ কর্মসূচি
কমল পাটোয়ারী মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের মহাসড়কে আজ সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ ও রোড মার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। “মা মাটি মোহনা বিদেশিদের দেবনা”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিদেশি কোম্পানির কাছে 'চট্টগ্রাম বন্দর' হস্তান্তরের প্রতিবাদ জানানো হয়।
বক্তারা দাবি করেন, 'চট্টগ্রাম বন্দর' একটি জাতীয় সম্পদ, যা দেশের স্বার্থে রক্ষা করা উচিত। তারা সরকারকে এ প্রকল্পে বিদেশি বিনিয়োগ ও দখলের বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং দেশের জনগণের স্বার্থে স্বচ্ছ ও জবাবদিহিমূলক উন্নয়ন নিশ্চিত করার দাবি তোলেন।
What's Your Reaction?