টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংযোগ যুব গণ পাঠাগার বিজ্ঞান ক্লাবের কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত 

Jun 26, 2025 - 19:07
 0  80
টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংযোগ যুব গণ পাঠাগার বিজ্ঞান ক্লাবের কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত 

কিশোরগঞ্জ প্রতিনিধি। 

"বিজ্ঞানের দ্বার উন্মুক্ত  হোক সবার জন্য, বিজ্ঞান ও প্রযুক্তি  উন্নয়নের ভিওি,   বিশ্ব শান্তি ও আত্নোন্নয়নে বিজ্ঞান প্রযুক্তি। "  মূলমন্ত্র কে  সামনে রেখে কিশোরগঞ্জ  সদরের  সংযোগ যুব গণ পাঠাগার বিজ্ঞান ক্লাব নিম্ন মাধ্যমিক  ছাএছাএীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। 

 ২৬ জুন ২০২৫ ( বৃহস্পতিবার)  সকাল ৯ টায়  টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম  শ্রেণির ছাএছাএীদের মাঝে  বিভিন্ন বিষয়ে মেধা মূল্যায়ন  মূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আসাদুজ্জামান খান এতে সভাপতির আসন অলংকৃত করেন। সংযোগ যুব গণ পাঠাগার বিজ্ঞান ক্লাবের সংগঠক কাউসার আহম্মদ দুরন্ত এর সন্চালনায়  বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  মোঃ আশরাফুল হক, সিনিয়র শিক্ষক মোছাঃ নাজমা বেগম  ও মোঃ আল আমিন প্রমূখ উপস্থিত  ছিলেন।   কুইজ প্রতিযোগিতায়  ৫০ জন ছাএছাএী অংশগ্রহণ করেন। সংযোগ  যুব গণ পাঠাগার বিজ্ঞান ক্লাব  যুব কিশোর তরুণদের  বিজ্ঞান মনস্কতা সৃষ্টি  করতে  কিশোরগঞ্জ  সদরে বহুমূখী কার্যক্রম  গ্রহণ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow