বিশ্ব পরিবেশ উপলক্ষে মাদারীপুরে কালকিনিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি 

Jun 23, 2025 - 13:24
 0  87
বিশ্ব পরিবেশ উপলক্ষে মাদারীপুরে কালকিনিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি 

মাদারীপুর প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, ফুলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুর জেলা শাখার সিনিয়র সদস্য ফয়সাল সিকদার, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ন-সাদারন সম্পাদক শান্ত ফকির , সম্রাট মোল্লা, সজিব, রিয়াদ, সাকিব, সিমান্ত ফয়সাল,সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow