৮২ মামলার আসামী শরীফুল আলমের বিরুদ্ধে অর্থ পাচার অভিযোগ: ‘রাজনৈতিক অপপ্রচার’ বলছে জনগণ ব্যাংকের প্রত্যয়ন দেখাল বেস্ট লেদার
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপির বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। শুভাকাঙ্ক্ষী রা একে ‘রাজনৈতিক অপপ্রচার’ বলছেন। মূলতঃ অভিযোগের তীর ছুঁড়েছে একটি গণমাধ্যমের প্রতিবেদন। এর তাৎক্ষনিক পাল্টা জবাবে ব্যাংকের প্রত্যয়নপত্র হাজির করেছে বেস্ট লেদার কোম্পানি। একটি জাতীয় দৈনিকে গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী শরীফুল আলম বেস্ট লেদার কোম্পানির এমডি থাকাকালীন ২০১৯ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার মাধ্যমে ২৬ লাখ ৯৮ হাজার ৯০১ ইউএস ডলার মূল্যের চামড়া রপ্তানি করে সেই অর্থ দেশে ফেরাননি। এ অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে লিখিত প্রতিবাদ জানিয়ে বেস্ট লেদার কোম্পানি বিষয় স্পষ্ট করেছেন। শরীফুল আলম কখনোই এমডি ছিলেন না। তিনি ০৫.০৫.২০১৫ তারিখে পরিচালক হন এবং ২০.০৫.২০২১ তারিখে সব শেয়ার বিক্রি করে পদ ছাড়েন। ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় কোম্পানির কোনো এলসি ছিল না। ইসলামপুর শাখার মাধ্যমে ১৬টি এলসির বিপরীতে ১৩,৮৫,৫৪০.২০ ইউএস ডলার রপ্তানি হয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে সম্পূর্ণ রপ্তানি আয় দেশে ফেরত আনা হয়েছে। প্রমাণ হিসেবে ইসলামী ব্যাংক ইসলামপুর শাখার ০৯.০৬.২০২৬ তারিখের প্রত্যয়নপত্র [স্মারক: IBBL/ISP/FEX/2026/687] সংযুক্ত করা হয়। সেখানে বলা আছে, বেস্ট লেদারের কোনো মেয়াদোত্তীর্ণ বিল বকেয়া নেই। ‘৮২ মামলার নেতার বিরুদ্ধে অপপ্রচার এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন শরীফুল আলম শুভাকাঙ্ক্ষীরা। ফেসবুক আইডি থেকে পোস্ট ‘মিডিয়াকে ব্যবহার করে শরীফুল আলমের বিরুদ্ধে অপপ্রচার’ চালানো হচ্ছে। পোস্টে দাবি করা হয়, ১৭ বছর রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করায় আওয়ামী সরকারের আমলে ঢাকা, ভৈরব, কুলিয়ারচর ও কিশোরগঞ্জে শরীফুল আলমের বিরুদ্ধে অন্তত ৮২টি ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়। তিনি একাধিকবার কারাবরণ ও রিমান্ডের শিকার হন। ‘যে সরকার ৮২টা মামলা দিতে পারে, সে সরকার আওয়ামী আমলে টাকা পাচারের একটা মামলাও করলো না কেন? এটা বিশ্বাসযোগ্য?’ কিশোরগঞ্জ জেলা বিএনপির একাধিক সূত্র জানায়, শরীফুল আলম তৃণমূল থেকে উঠে আসা নেতা। আন্দোলন-সংগ্রামে অর্থ ব্যয় ও কারাবন্দী নেতাদের পাশে দাঁড়ানোয় দলে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা আছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে দল রাজনৈতিকভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ ও পাল্টা-অভিযোগের এই ঘটনায় এখনো অভিযোগকারী গণমাধ্যমের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?