বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু

May 25, 2026 - 12:25
 0  8
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে পটুয়াখালীর মহিপুরে আত্মপ্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকদের সংগঠন কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটি। “বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতার সঠিক চর্চায় নতুন পথচলার অঙ্গীকার” স্লোগানকে ধারণ করে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৪ মে) সন্ধ্যায় মহিপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংগঠনিক আলোচনা সভা। এতে সংগঠনের গঠনতন্ত্র, উদ্দেশ্য, নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং সকল সাংবাদিক সংগঠনের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করাই হবে সংগঠনের মূল লক্ষ্য। আলোচনা শেষে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমান সভাপতি এবং আবদুল্লাহ মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মুন্সী ইউসুফ ও আইয়ুব আকন ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব জোমাদ্দার, অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ. গনি আকন রানা, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সোহাগ আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন, কার্যনির্বাহী সদস্য রিপন সাব্বির ও মো. হাবিবুর রহমান এবং সদস্য আ. রহিম, মো. রুবেল রানা, আল ইমরান ও মো. রাকিবুল হাসান। সবশেষে দেশ, জাতি এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow