মিরসরাইয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগমকে জমকালো সংবর্ধনা

May 24, 2026 - 19:55
 0  15
মিরসরাইয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগমকে জমকালো সংবর্ধনা

মিরসরাই,চট্টগ্রাম প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম এমপি-এর মিরসরাই উপজেলায় আগমন উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে আজ ২৪ মে ২০২৬ তারিখে মিরসরাই উপজেলা অডিটরিয়াম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিরসরাই উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারী তানজিনা আক্তার লিপির সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সেক্রেটারী শিল্পী শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১-দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মুহতারামা শামছুন্নাহার বেগম (এমপি)। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার এবং মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মজলিসে শুরা সদস্য বিলকিস আরা আরজু এবং মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল কবিরসহ সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবার উদ্দেশ্যে দারসুল কোরআন পেশ করেন মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সহ-সেক্রেটারী লুৎফুর নাহার। পরিশেষে, উপজেলা মহিলা বিভাগের সহ-সেক্রেটারী লতিফা বেগম মুন্নির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow