জামালপুরে পিএমকে’র উদ্যোগে ৪ শতাধিক মানুষ নিলেন বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা
জামালপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জামালপুর অঞ্চলের এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো: আল আমিন।
দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিশেষভাবে চক্ষু সেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখের সমস্যা নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী প্রেসক্রিপশন প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং যাদের প্রয়োজন তাদের মাঝে পাওয়ার চশমাও সরবরাহ করা হয়।
পল্লী মঙ্গল কর্মসূচির জামালপুর এর শাখা ব্যবস্থাপক বিলাশ মিয়া জানান, সমাজের নিম্নআয়ের মানুষদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের অনেক মানুষ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এই বিনামূল্যের ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।
দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ৪ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। সেবা নিতে আসা রোগীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে তারা সহজেই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন, যা তাদের জন্য অত্যন্ত সহায়ক।
জামালপুর অঞ্চলের এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো: আল আমিন জানান, এ ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু ও চর্ম রোগীদের সেবাসহ প্রয়োজনীয় ঔষধ এবং চশমা বিতরণ করা হচ্ছে। পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেহেদী হাসান
জামালপুর।
০৫-০৫-২০২৬
What's Your Reaction?