মেলান্দহে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

May 1, 2026 - 11:23
 0  4
মেলান্দহে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেলান্দহ উপজেলা শাখা। শুক্রবার (১ মে) সকালে মেলান্দহ অডিটোরিয়াম থেকে বর্নাঢ্য একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীতে স্থানীয় শ্রমিক, সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ উমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাও. মুজিবুর রহমান আজাদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ মামুনুর রশিদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা জামায়াতের আমীর মোঃ ইদ্রিস আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউল কবীর জিন্নাহ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাও. মোঃ শফিকুল ইসলাম ও মেলান্দহ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শরাফত আলী ফারাজী। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়। সমাবেশ শেষে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করা হয়। মেহেদী হাসান জামালপুর। ০১-০৫-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow