সাভারে একাধিক মামলাসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতার
খলিল ,সাভার গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৮০০ পুড়িয়া হেরোইন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির সরঞ্জামাদি সহ ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ী ও ১ জন ছিনতাইকারী সহ মোট ০৯ জন গ্রেফতার। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মতিউর রহমান সংগীয় ফোর্সসহ বুধবার রাত ১০:৩০ মিনিটে সাভার থানাধীন ফুলবাড়িয়া স্ট্যান্ড থেকে আজিজ, রফিকুল ইসলাম , শামীম, নজরুল ইসলাম নামে ৪ জনকে ৬০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করেছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ আশি হাজার টাকা। অপর একটি অভিযানে এসআই শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্সসহ রাত ১০:৩০ টার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ থেকে ফুয়াদ হোসেন, আশরাফুল আলম সুজন নামে দুজনকে ২০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করেছে , যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। সাভারের পোড়াবাড়ি বেদেপল্লী থেকে একই অফিসার সংগীয় ফোর্সসহ অপর একটি অভিযানে বৃহস্পতিবার ভোররাতে ০০:১৫ টার সময় রবিন নামে একজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে , যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এছাড়াও এসআই আঃ মুত্তালিব সংগীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত ৯:০৫ মিনিটে সাভার থানাধীন ওয়াবদা রোড থেকে জাফর নামে একজনকে ২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে , যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা ও চোলাই মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে। একই অফিসার অপর একটি অভিযানে বুধবার রাত ১০:৩০ টার সময় সাভার থানাধীন ব্যাংক কলোনী থেকে ছিনতাইকারী দলের সদস্য রনি মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্য থেকে ১ নং আসামীর বিরুদ্ধে ৯ টি ও ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা, ৩ নং আসামীর বিরুদ্ধে ১ টি, ৯নং আসামীর বিরুদ্ধে ৩ টি মাদক সহ অন্যান্য মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক ও অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এসব তথ্য জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
What's Your Reaction?