সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে তিনটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি জব্দ
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে জলদস্যু দমনে বনবিভাগের বিশেষ অভিযানে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ জব্দ করা হয়েছে। তবে, এসময় কোনো দুষ্কৃতিকারীকে আটক করতে পারেনি তারা। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সুন্দরবনের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা নামক স্থান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে কোবাদক ও বুড়িগোয়ালিনি স্টেশনের যৌথ অভিযানে বনবিভাগের সদস্যরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জলদস্যুদের ধাওয়া করে। এসময় ৭ রাউন্ডে গুলি বিনিময় হয়। একপর্যায়ে জলদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে সেখান থেকে তিনটি দেশীয় অস্ত্র ও ৪ টি কারতুজ উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।## ১০.০৪.২৬
What's Your Reaction?