বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আমরা বিএনপি পরিবার সাতক্ষীরার আয়োজনে বুধবার দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আরজেদ প্রমুখ। এ সময় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমরা বিএনপি পরিবারের সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়।
দোয়া অনুষ্ঠানে বক্তারা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। এসময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী।##
০৭.০১.২৬
What's Your Reaction?