মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী নি'যা'ত'ন প্রতিরোধ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাচ্ছু পাটোয়ারী,মিরসরাই সংবাদদাতাঃ“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যে মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে।আন্তর্জাতিক নারী নি'র্যা'তন প্রতিরোেধ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে মীরসরাই উপজেলা চত্বরে আন্তর্জাতিক নারী নি'র্যা'তন প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এর সভাপতিত্বে এবং তাসলিমা আক্তার প্রমি'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আলা উদ্দিন কাদেরসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতা দিনদিন বাড়ছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সাহসিকতার সাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করা ও ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা সমাজ পরিবর্তনের অন্যতম পূর্বশর্ত। বক্তারা নারী ও কন্যার জন্য নিরাপদ ডিজিটাল স্পেস গড়ে তোলার আহ্বান জানান।
What's Your Reaction?