টাংগাইল- কালিহাতী-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি শিক্ষা অনুরাগী সৎ নিষ্টাবান লুৎফর রহমান মতিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল - কালিহাতী -৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি শিক্ষা অনুরাগী সৎ নিষ্টাবান লুৎফর রহমান মতিন সোমবার (৩ নভেম্বর) বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে কালিহাতি আসনে লুৎফর রহমান মতিন এর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ধানের শীষের প্রার্থীতা পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মতিল সাহেব বলেনন আগামীর বাংলাদেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি, কালিহাতী সর্বস্তরের আমার দলীয় নেতাকর্মীদের প্রতি।
প্রতিক্রিয়ায় লুৎফর রহমান মতিনেরন নেতাকর্মীদের মিছিল, মিষ্টি বিতরণ ও যে কোন ধরনের কুটুক্তিমূলক বক্তব্য থেকে দূরে থাকার আহবান জানান। এসময় তিনি নিজের ও দেশনেত্রী খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। আওয়ামী শাসনামলে তিনি শত শত নেতাকর্মীকে আইনি ও আর্থিক সহায়তা দিয়ে কারামুক্ত করতে ভূমিকা রাখেন। এছাড়াও বিগত আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে তিনি ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
What's Your Reaction?