ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,, হেলিকাপ্টার যোগে বিদেশী খেলোয়াড়দের আগমন

Nov 1, 2025 - 20:10
 0  85
ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,, হেলিকাপ্টার যোগে বিদেশী খেলোয়াড়দের আগমন

নিজস্ব প্রতিবেদক 
ঢাকার ধামরাইয়ে জম কালো আয়োজনে ও হেলিকপ্টার যোগে বিদেশী খেলোয়াড়দের আগমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো, বাস্তা সবুজ সংঘ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট।

বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩১শে অক্টোবর (শুক্রবার) বিকালে , ধামরাই উপজেলা যুবদল নেতা সজিবুজ্জামান রুবেল এর পৃষ্ঠপোষকতায় , বাস্তা সবুজ সংঘের সভাপতি ও উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান বাদল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। 

প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন, ঢাকা জজ কোর্টের সিনিয়র এডভোকেট আমিনুর রহমান। 

ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল চৌহাট ফুটবল একাডেমি বনাম বালিয়াটি প্যারাডাইস। ১-০ গোলে বিজয়ী দল চৌহাট ফুটবল একাডেমি।

দেশী বিদেশ খেলোয়াড় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরস্কার ১২৫ সিসি মোটরসাইকেল ও রানারআপ পুরস্কার ফ্রিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মধু, কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, যুবদল নেতা ফারুক হোসেন, ছাত্রদল নেতা হৃদয় সহ হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow