শেরপুরের কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা শেরপুরের ভারতঘেঁষা নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ২ হাজার ৫৭২টি ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।বুধবার (৬ আগস্ট) ভোররাত সোয়া তিনটার দিকে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা এসব জব্দ করে।
৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিজিবির টহলরত সদস্যরা মায়াঘাসি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। তবে এসময় চোরাই পথে পাচার করে আনা ২ হাজার ৫৭২টি মোবাইল ডিসপ্লে ও একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল জব্দ করা হয়। এসবের বাজার মূল্য প্রায় এক কোটি ৩১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি
What's Your Reaction?